গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন মাহমুদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম ও পদবি জানতে চাইলে পরে তা জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ বলছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন