মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়ায় সিন্ডিকেট থাকবে না

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়ায় সিন্ডিকেট থাকবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় চালুর বিষয়ে আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার (২৩ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়া ও স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরে।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রক্রিয়ায় সিন্ডিকেট থাকবে না, এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে কোনোভাবেই আর কর্মী পাঠানো হবে না।

গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করেন তিনি। সরকারপ্রধানের সফরের সময় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছেন তারেক রহমান।

আরও পড়ুন