হাদির বোনকে নির্বাচনের প্রস্তাব, যা বলছেন হাদির বোন

হাদির বোনকে নির্বাচনের প্রস্তাব, যা বলছেন হাদির বোন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্ত্বরে এক সমাবেশে এ ঘোষণা করা হয়। সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বর ও তার রেখে যাওয়া ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে।

সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন, হাদির মৃত্যু হতে পারে না। কারণ, হাদি দেশের জন্য, মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, সুশীলরা কত কথা বলছেন আজ। কই আমরাতো দেখি নাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছিল তখন তারা কোন কথা বলেননি। তাই সুশীলগীরী বাংলাদেশে চলবে না।

সমাবেশে হাজার হাজার তরুণ, নারী, পুরুষ যোগ দিয়েছে। অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার মিছিল সহকারে যোগ দিয়েছেন। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। তাদের হাতে পতাকা দেখা গেছে এবং মুখে স্লোগান শোনা যাচ্ছে।

যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল জানান, হাদির মত দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। গতকাল রাতে হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

আরও পড়ুন