আইপিএলে সুযোগ পেতে হলে যা করতে হবে বললেন নাহিদ রানা

আইপিএলে সুযোগ পেতে হলে যা করতে হবে বললেন নাহিদ রানা

পেস বোলার নাহিদ রানা জানিয়েছেন, জাতীয় দলে ভালো করলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ এমনিতেই আসবে। তিনি বলেন, তার স্বপ্ন ছিল জাতীয় দলে খেলা, যা ইতোমধ্যে পূরণ হয়েছে।

নাহিদ রানা পিএসএলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে আইপিএলে নিয়মিত মুখ হয়ে ওঠা মোস্তাফিজুর রহমান নাহিদের সাথেই জুটি বেঁধে খেলবেন রংপুর রাইডার্সে।

নাহিদ বলেন, যখন মোস্তাফিজ ভাইয়ের সাথে থাকি অনেক কিছু শেয়ার করে। আমিও এগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সামনে সুযোগ এলে জিনিসগুলো কাজে লাগাব।

তরুণ এই পেসার আরও বলেন, মোস্তাফিজ ভাইয়ের মতো বোলার বিশ্বে খুব কমই আছে। বিশ্ব ক্রিকেটে ডমিনেট করে খেলছে মাশাআল্লাহ। উনার সাথে খেলতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার আছে।

নাহিদ বলেন, জাতীয় দলে খেলেছি, ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে পারছি। সামনে জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে।

আরও পড়ুন