আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন রুমিন ফারহানা

আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। 

এই সমঝোতার অংশ হিসেবে চারটি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও বিএনপির কোনো প্রার্থী থাকবে না। ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহ আগেই জানিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা জানিয়েছেন, আগামীকাল বুধবার দুপুর ১২টার দিকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। অন্যদিকে আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির সমর্থনে নির্বাচন করবেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিব। তিনি দলীয় প্রতীক ‘খেজুরগাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

আরও পড়ুন