টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন ভুটানের সোনাম ইয়েশে। ২০ ওভারের ক্রিকেটে এটি সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে স্বীকৃত হয়েছে।

এর আগে টি-টোয়েন্টিতে ইনিংসে ৭ উইকেট শিকারের রেকর্ড ছিল মাত্র দুজন বোলারের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। চলতি বছর ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন বাহরাইনের আলী দাউদ।

ভুটানের ২২ বছরের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে মিয়ানমারের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করে এই রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন