আমজনতার দলের সহ-সভাপতি সাধনা মহলের পদত্যাগ

আমজনতার দলের সহ-সভাপতি সাধনা মহলের পদত্যাগ

আমজনতার দলের সহ-সভাপতি সাধনা মহল দল থেকে পদত্যাগ করেছেন। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের আমজনতার দলে যোগদানের পরই সাধনা মহল পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি আমজনতার দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তারেক ভাই এবং আমজনতার দলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

মন্তব্যের ঘরে আজহারুল হক লিখলে সাধনা মহল জবাবে বলেন, বিষয়টা এক ব্যক্তি কেন্দ্রীয় নয়। তোমাকে বোঝাতে হবে না আশা করি। আবু তৈয়ব হাবিলদারের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরি ভাই, হিরো আলমের অর্জন, কর্ম জগত বা জনপ্রিয়তার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়ার কোন আদর্শিক সমন্বয় নেই।

এর আগে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান রোববার ফেসবুকে লেখেন, জামায়াতের জন্য যারা এনসিপি ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে এনসিপি। এই সিদ্ধান্তে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে।

আরও পড়ুন