ভিক্ষুক মুনসুর এমপি হতে চান, জমা দিলেন মনোনয়নপত্র

ভিক্ষুক মুনসুর এমপি হতে চান, জমা দিলেন মনোনয়নপত্র

ময়মনসিংহ-৭ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফকির আবুল মুনসুর। তিনি আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে ফরম জমা দেন।

আবুল মুনসুর ফকির বলেন, তিনি বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। তার বয়স ৭১ বছর এবং শরীর দুর্বল হওয়ায় ভিক্ষা করে সংসার চালান। মানুষের আর্থিক সহযোগিতায় তার জীবনযাপন চলছে।

তিনি আরও বলেন, অনেক দিন ধরে নির্বাচনের চিন্তা করে মানুষের দুয়ারে ঘুরেছেন এবং সাধারণ ভোটারদের সমর্থন পেয়েছেন। এ কারণে তিনি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফকির মুনসুর আরও উল্লেখ করেন, ত্রিশাল থেকে অতীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা গরিবদের খোঁজখবর রাখেননি। তিনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেবেন বলে জানান।

ফকির মুনসুরের মনোনয়নপত্র জমা দেওয়ায় উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন