কোচ হিসাবে নিয়োগ পেলেন লাসিথ মালিঙ্গা

কোচ হিসাবে নিয়োগ পেলেন লাসিথ মালিঙ্গা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লাসিথ মালিঙ্গাকে শ্রীলঙ্কার জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। মাত্র এক মাসের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, মালিঙ্গার নিয়োগ আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন।

মালিঙ্গার কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই। তবে তিনি দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। বোর্ড তার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

আরও পড়ুন