বিদেশে বন্ধু আছে, প্রভু নেই বলতেন খালেদা জিয়া: নজরুল ইসলাম খান

বিদেশে বন্ধু আছে, প্রভু নেই বলতেন খালেদা জিয়া: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। বুধবার (৩১ ডিসেম্বর) বিকার পৌনে ৩টার দিকে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম নিয়ে বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া জনগণের কল্যাণে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিতি পেয়েছিল। বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধন এবং রাজনীতিতে উঠে আসার তথ্যও তুলে ধরা হয়।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে আনা হয়। দুপুর ২টা ৫ মিনিটে জানাজাস্থলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৌঁছান। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপিসহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন