ঢাকা-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকসহ ৮ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। বাতিল হওয়া বাকি ৭ জন স্বতন্ত্র প্রার্থী।
জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুকের মনোনয়ন বাতিল হয় তিন লক্ষ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে। স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিনের মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপের কারণে।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল কবির পল, নাজিম উদ্দিন মাস্টার, পারুল মোল্লা, মনির হোসেনসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে।
