জুলাই যোদ্ধা মুক্তাকিনের অসহায় পরিবারের পাশে যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই যোদ্ধা মুক্তাকিনের অসহায় পরিবারের পাশে যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই গণঅভ্যুত্থানে রায়েরবাগ  ওভারব্রীজের উপরে খালি গায়ে বাংলাদেশের পতাকা ওড়িয়ে ভাইরাল হওয়া ছাত্রদল কর্মী মুত্তাকিনের বাবা পেশায় একজন ভ্যান চালক।  গত কয়েকদিন আগে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। দ্রুত হাসপাতালে নেয়ার পরে চিকিৎসকের পরামর্শে তার হার্টে তিনটি রিং পড়ানো হয়। মুত্তাকিনের পরিবার চিকিৎসার ব্যয় বহনে অক্ষম হওয়ায় মুত্তাকিনের ভ্যান চালক বাবার চিকিৎসার অধিকাংশ ব্যয়ভার বহন করেছেন ইউরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামালউদ্দীন। 
এ প্রসঙ্গে জানতে চাইলে কামালউদ্দীন বলেন- “প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন নীরবে- নিভৃতে অসংখ্য মানুষের পাশে দাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় জুলাই যোদ্ধা মুত্তাকিনের বাবার সুচিকিৎসা নিশ্চিত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি, 
উল্লেখ্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান।  করোনা মহামারী সহ দেশের বিভিন্ন সঙ্কটে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের কল্যাণে পাশে দাড়িয়েছে।

আরও পড়ুন