লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
