দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে দেশীয় অস্ত্রসহ কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। তিনি স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

বুধবার বিকেল তিনটায় উপজেলার চর রমিজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজাদ মেমোরিয়াল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন