টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতে ব্যাট করবে ভারত।
ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। অন্যদিকে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে, অভিষেক শর্মা ও কুলদীপ যাদব ফিরেছেন এবং আশ্বদীপ সিং ও সাঞ্জু স্যামসন বাদ পড়েছেন।
পাকিস্তান একাদশে রয়েছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা, বাবর আজম, শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত একাদশে রয়েছেন ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
