কুমিল্লার দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী অভিমুখী বাসটি উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
