ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক হয়নি, সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত বহাল

ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক হয়নি, সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত বহাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে টস শেষে হ্যান্ডশেক হয়নি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক আগা সালমানের সঙ্গে করমর্দন করেননি। গত বছর এশিয়া কাপেও তিনটি ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি।

ম্যাচ শুরু হওয়ার আগে শ্রীলংকার কলম্বোয় বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।’ রোববার হ্যান্ডশেক সম্পর্কে প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব।’

পাকিস্তানের অধিনায়ক আগা সালমান একই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।’

আরও পড়ুন