গ্লোবাল সুপার লিগের (জিএসএল) তৃতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। আগামী ২৩ জুলাই শুরু হয়ে ১ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গায়ানায় পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর।
বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেবে এই টুর্নামেন্টে। এবারের আসরের জন্য মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার। ২০২৪ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স।
দ্বিতীয় আসরে রংপুর রাইডার্স রানার্সআপ হয়েছিল। এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অংশ নিতে পারে। সবকিছু ঠিক থাকলে তৃতীয় আসরে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জিমি নিশাম ও কেইন উইলিয়ামসনর মতো ক্রিকেটারদের দেখা যেতে পারে।
