বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, অধিনায়কদের নাম প্রকাশ

বিসিএলের চার দলের স্কোয়াড ঘোষণা, অধিনায়কদের নাম প্রকাশ

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হবে। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরের জন্য চার দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করেছে।

সাউথ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। নর্থ জোনের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইষ্ট জোনের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

ইষ্ট জোনের স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

নর্থ জোনের স্কোয়াডে রয়েছেন তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

সাউথ জোনের স্কোয়াডে রয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোনের স্কোয়াডে রয়েছেন সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

আরও পড়ুন