মির্জা আব্বাসকে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের অভিনন্দন

মির্জা আব্বাসকে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান কার্যালয়ের অফিসার কল্যাণ সমিতির ডিজিএম জাহিদ, ডিজিএম কৃষিবিদ সৈয়দ লিয়াকত হোসেন, ডিজিএম হাবিব উন নবিসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি। আর পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি। বাতিল হয়েছে ৩২০টি।

আরও পড়ুন