ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সকালে শপথ নিয়েছেন। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম প্রকাশিত হয়েছে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল ও ফরহাদ হোসেন আজাদ।
