বিএনপি শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটও শপথ নেবে না: এনসিপি

বিএনপি শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটও শপথ নেবে না: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোন শপথই নিবে না ১১ দলীয় জোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে এসব কথা বলেন তিনি।

এর আগে, শপথ অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনই শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা বলে দলের পক্ষ থেকে জানিয়েছেন কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপরই প্রতিক্রিয়া হিসেবে এ পোস্ট করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন