সংসদ ভবনের প্লাজা জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত: সরয়ার ফারুকী

সংসদ ভবনের প্লাজা জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত: সরয়ার ফারুকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সংসদ ভবনের শপথকক্ষে চলছে। এ সময় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেছেন।

তিনি পোস্টে লেখেন, নতুন মন্ত্রিসভার শপথের আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার আগ্রহ প্রকাশকারীকে টুপিখোলা সালাম। সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত।

তিনি আরও লেখেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অনুষ্ঠান এখানে করা হয়েছিল। মন্ত্রিসভার শপথের মত আয়োজন এখানে নিয়ে আসার মাধ্যমে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে নিয়ে আসার মাধ্যমে এই জায়গার রাজনৈতিক তাৎপর্য নতুন করে লিখিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন