বিএনপির নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জন সদস্য নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম দুজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমানের নাম এসেছে। প্রতিমন্ত্রী হিসেবে জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন অন্তর্ভুক্ত হয়েছেন।
ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম নেওয়া হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অন্তর্ভুক্ত হয়েছেন।
রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হিসেবে ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু নেওয়া হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী অন্তর্ভুক্ত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন নেওয়া হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর অন্তর্ভুক্ত হয়েছেন।
খুলনা বিভাগ থেকে মন্ত্রী হিসেবে নিতাই রায় চৌধুরী নেওয়া হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম অন্তর্ভুক্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন নেওয়া হয়েছেন।
রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব মন্ত্রী হিসেবে নেওয়া হয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে ফরহাদ হোসেন আজাদ অন্তর্ভুক্ত হয়েছেন। সিলেট বিভাগ থেকে মন্ত্রী হিসেবে আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির নেওয়া হয়েছেন।
