কুমিল্লার তিন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিলেন

কুমিল্লার তিন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিলেন

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রীসভার শপথে যাওয়ার জন্য মঙ্গলবার সকালে তিন নেতা ফোন পান। শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা তিন আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসন থেকে এবার নিয়ে দুইবারের সংসদ সদস্য।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৯ আসন থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু দলটি মনিরুল হক চৌধুরীকে প্রার্থী হিসেবে বেছে নেয়। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং কুমিল্লা-৬ আসনে বিএনপিকে আঁকড়ে রেখেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মনোনয়ন বঞ্চিত হলেও দল তাকে পুরষ্কৃত করেছে।

আরও পড়ুন