বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া ৫০ সদস্যের মন্ত্রিসভায় তিনজন নারী নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া চূড়ান্ত তালিকা অনুযায়ী, একজন পূর্ণমন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী হিসেবে তারা শপথ নিয়েছেন।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির অভিজ্ঞ নেত্রী আফরোজা খানম। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের পর্যটন খাত পুনর্গঠন এবং বিমান পরিষেবার মানোন্নয়নে তার রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হচ্ছেন বিএনপির দুই নারী মুখ শামা ওবায়েদ ইসলাম এবং ফারজানা শারমিন। ফারজানা শারমিনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের নারী অধিকার রক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই দলের কূটনৈতিক উইংয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
