বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার সুপার এইটে যাওয়ার সম্ভাবনা কমে যায়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার পর সেই অবস্থা আরও জটিল হয়ে ওঠে। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় গ্রুপ পর্বেই শেষ হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।

পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয় এবং কয়েকবার থামলেও মাঠ সংস্কার সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টুর্নামেন্ট নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে সুপার এইটে যাওয়া নিশ্চিত করেছে। তাদের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি শ্রীলঙ্কাও সুপার এইটে গেছে। তারা তিন ম্যাচ খেলে সবকটি জিতেছে এবং ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে।

চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া তিন ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার নিয়ে ২ পয়েন্টে রয়েছে। ওমান তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি।

আরও পড়ুন