চিকুনগুনিয়ায় আক্রান্ত বলিউড পরিচালক কিরণ রাও

চিকুনগুনিয়ায় আক্রান্ত বলিউড পরিচালক কিরণ রাও

বলিউড পরিচালক কিরণ রাও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি ভক্তদের এই খবর জানিয়েছেন। ছবিতে দেখা যায়, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি এবং পায়ের কাছে বই থাকলেও পড়ার শক্তি পাচ্ছেন না।

কিরণ রাও জানান, চিকুনগুনিয়ার ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। তবে খুব দ্রুত সুস্থ হয়ে বইয়ের পাতায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই পরিচালক। তার একমাত্র ছেলে আজাদ মুসৌরির একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করছে বলে অসুস্থতার এই সময়ে বাড়িতে একাই থাকতে হচ্ছে তাকে।

গত বছর কিরণ রাওয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন এবং অ্যালার্জিজনিত সমস্যা ছিল। তখন হাসপাতালে ভর্তি অবস্থায় তার পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খানের নাম ও পদবি ব্যবহার করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রয়েছে।

কিরণ রাও আমির খানের বাড়ির খুব কাছেই বসবাস করেন। তবে বর্তমান অসুস্থতার দিনে আমির তার প্রাক্তন স্ত্রীর কতটা খোঁজখবর নিচ্ছেন বা পাশে আছেন কি না, সে বিষয়ে কিরণ রাও নিজে থেকে এখনও কিছু খোলসা করেননি।

আরও পড়ুন