আমিরাতে রমজানের চাঁদ দেখা, বুধবার থেকে রোজা শুরু

আমিরাতে রমজানের চাঁদ দেখা, বুধবার থেকে রোজা শুরু

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেয়। আজ এশার পর তারাবির নামাজ আদায় করবে আরব আমিরাতের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সংযুক্ত আরব আমিরাতের কয়েক মিনিট আগে রোজার তারিখ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতেও বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র রমজান।

সৌদি ও আমিরাত পাশাপাশি দেশ হওয়ায় প্রায় একই সময়ে চাঁদ দেখা গেছে। সেই হিসেবে এই দেশগুলোতে আজ রাতেই তারাবি নামাজ পড়া হবে।

আরও পড়ুন