অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। সমালোচনা, সমর্থন ও সহযোগিতা যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনূস দায়িত্ব পান। এরপর অফিশিয়াল পেজটি থেকে নিয়মিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো।
