গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত লড়াই চলছে: প্রতিমন্ত্রী

গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত লড়াই চলছে: প্রতিমন্ত্রী

গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত বাংলাদেশে লড়াই চলছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, শহীদরা রক্ত দিয়েছেন ও আত্মত্যাগ করেছেন, মূলত রক্তের ঋণেই আমরা আবদ্ধ ও দায়বদ্ধ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটানো এবারের রাজনৈতিক অঙ্গীকার ছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলেছি। গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করাই এখানকার দায়।

আরও পড়ুন