সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাংবাদিকতায় ফেরা

সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাংবাদিকতায় ফেরা

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব শেষে শফিকুল আলম আবারও সাংবাদিকতায় ফিরেছেন। বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।’

২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

আরও পড়ুন