বিশ্বকাপজয়ী মেসুত ওজিলের বাংলাদেশ সফর

বিশ্বকাপজয়ী মেসুত ওজিলের বাংলাদেশ সফর

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল বাংলাদেশে অবস্থান করছেন। তিনি পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে এই সফরে এসেছেন।

ওজিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।

ওজিল মঙ্গলবার বাংলাদেশে পৌঁছান। বৃহস্পতিবার তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। সফর শেষে একই রাতেই দেশ ছাড়বেন তিনি।

আরও পড়ুন