পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাখাতে পোল ভোল্ট জাম্প দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা করে লে আউট করে কাজ করবো। অনেক কারিকুলাম নতুন করে রিভিউ করা হবে। টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল প্লাটফর্মে সবাইকে আসতে হবে।

তিনি আরও বলেন, কর্মসংস্থানে দক্ষ মানব সেবা উন্নয়নে কাজ করবে। আমরা সামনে আপনাদের কাঠগড়ায় দারাবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কি করছে তার জবাব আমার দেওয়া দরকার নেই। আমি বিগত সময় এই শিক্ষাখাতে কি করেছি সেটি সবাই জানে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

‎নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না—মন্তব্য করে তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন