গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানের ব্যবধানে হারিয়ে সুপার এইটে উঠেছে পাকিস্তান। মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জিতে ব্যাট করতে নামে সালমান আলী আগার দল। পাকিস্তানের ব্যাটিংয়ে সাহিবজাদা ফারহান ৫৮ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। শাদাব খানের ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংসের সহায়তায় দলের সংগ্রহ দাঁড়ায় ১৯৯ রান।
২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামিবিয়া শুরুটা ভালো করলেও ৩২ রানে প্রথম উইকেট হারানোর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। পাকিস্তানি বোলারদের স্পিনে ৯৭ রানেই শেষ হয় নামিবিয়ার ইনিংস।
উসমান তারিক ৪ উইকেট শিকার করেন। শাদাব খান নেন ৩ উইকেট। সালমান মির্জা ও মোহাম্মাদ নাওয়াজ একটি করে উইকেট নেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার পান সাহিবজাদা ফারহান।
