বিপিএলের পারিশ্রমিক এখনো পাননি পেসার শরিফুল

বিপিএলের পারিশ্রমিক এখনো পাননি পেসার শরিফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের পারিশ্রমিক এখনো পাননি পেসার শরিফুল ইসলাম। তিনি সবশেষ চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছেন, তার আগের আসরে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন এবং সেবার তার দল ফাইনালে উঠেছিল।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শরিফুল বলেন, ‘গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা।’ তবে তিনি জানান, এবারের আসরের পারিশ্রমিক বৃহস্পতিবার বুঝে পেয়েছেন এবং এতে খুব ভালো লাগছে।

শরিফুল বিপিএলে দলের সংখ্যা বাড়ানো চান, তবে তা মানসম্পন্ন হওয়া উচিত বলে মত দেন। তিনি উদাহরণ হিসেবে রাজশাহী ওয়ারিয়র্সের দল গঠনের পদ্ধতির কথা উল্লেখ করেন।

আরও পড়ুন