সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার ১৮০ দিনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন রেল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে এবার ঈদে মানুষের যাত্রায় সস্তি ফেরানো হবে। পাশাপাশি আরো কিছু করা যায় কিনা সে বিষয়েও কাজ করা হচ্ছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, মেট্রোরেলের কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত গতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয়, ব্যক্তির জন্য হয়েছিলো। ১২-১৪ লেনের জন্য এই প্রকল্পগুলো করা হয়েছিল, কিন্তু সেসব মানা হয়নি।
মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনো আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে। অটো রিকশা বন্ধে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে দুই সিটি কর্পোরেশনকে কাজে লাগিয়ে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত ও অটো রিকশার দৌড়ত্ব বন্ধ করা হবে।
