মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এটি বাড়ানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের আওতায় নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতদরিদ্র পরিবারের নারীদের জন্য এই নগদ টাকা অনেক গুরুত্বপূর্ণ হবে।
তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যে প্রাথমিকভাবে কত মানুষ এ সুবিধা পাবেন তা ঠিক করা হবে। এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা এবং উপজেলা চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী ও বিধবা দিয়ে শুরু হবে এবং পর্যায়ক্রমে সবাই আওতায় আসবে।
