ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরশহরের বাইপাস রেলসেতু এলাকায় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ থেকে মস্তক, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দেহের খণ্ডিত অংশসমূহ উদ্ধার করে।
এখনও নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
