টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের হ্যাটট্রিক ডাক নিয়ে যা বললেন আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের হ্যাটট্রিক ডাক নিয়ে যা বললেন আমির

ভারতীয় ওপেনার অভিষেক শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে এই হ্যাটট্রিক ডাক খান।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত চারজন ক্রিকেটার টানা তিন ম্যাচে ডাক পেয়েছেন, যাদের মধ্যে অভিষেক সর্বশেষ। এছাড়া, তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির অভিষেকের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘অভিষেক চায় প্রতিটা বল ব্যাটের নাগালে আসুক, যেন মারতে পারে। কিন্তু বড় মঞ্চে বা ওয়ানডেতে চাপের ক্রিকেটে প্রতিটা বল মারা যায় না।’

আমির আরও বলেন, ‘সালমান আলী আগা আর আরিয়ান দত্ত তাকে একইভাবে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট তোমার আসল চেহারা বের করে দেয়।’

আরও পড়ুন