চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে একটি পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বেলগাছি গ্রামের বকচরপাড়ার শানবাঁধানো পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের উদ্যোগে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলা হয়েছে। কীভাবে এবং কার মাধ্যমে এটি এখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে অনুসন্ধান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
