ম্যাচ চলাকালে মৌমাছির আক্রমণে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

ম্যাচ চলাকালে মৌমাছির আক্রমণে ভারতীয় আম্পায়ারের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে মৌমাছির আক্রমণে এক আম্পায়ার প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে।

আহত আম্পায়ার মানিক গুপ্তের বয়স ছিল ৬৫ বছর। তিনি লম্বা সময় ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। মৌমাছির কামড়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। মৌমাছির আক্রমণের সময় খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন