স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে।

তিনি আরো বলেন, সকল প্রতিহিংসার বাইরে গিয়ে সেবা নিশ্চিত করা হবে। দেশের যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর জন্য দুটো আইসিউ ইউনিট করার ইচ্ছে পোষণ করেছি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন