সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ্যানি চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য বৃহত্তর নোয়াখালীর মধ্যে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খান পুনঃখননের একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণের ইচ্ছা রয়েছে এবং মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ের ভাঙন পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন ১৮০ দিনের কর্মসূচির মধ্যে করা হবে এবং খুব শিগগিরই এ কর্মসূচি শুরু হবে, যেখানে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।

মূলত, তিন দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন, এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

আরও পড়ুন