চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু

সাপ্তাহিক ছুটির দিনে চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার জামালপুর, নোয়াখালী, দিনাজপুর ও কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুরের শেরপুর ব্রিজ এলাকায় দুপুরে পুলিশের চেকপোস্টে একটি ট্রাক থামানোর সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেল চাপা দেয়। এতে দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক ঘটনাস্থলেই নিহত হন।

নোয়াখালীর কবিরহাট-সোনাপুর এলাকায় সকালে একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুর রহমানকে চাপা দেয় ও পাশের দোকানে ঢুকে পড়ে। শফিকুর ঘটনাস্থলেই নিহত হন এবং তার দুই ছেলেসহ তিনজন আহত হন।

দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজার এলাকায় দুপুরে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। এছাড়া কিশোরগঞ্জ সদরেও সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন