গোমতী নদীর মাটি কাটা বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

গোমতী নদীর মাটি কাটা বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

কুমিল্লার গোমতী নদীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, ‘আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেয়া হবে না।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। হাজী আমিনুর রশীদ ইয়াছিন জানান, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানসহ অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন