টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে: ইসলামী আন্দোলন

টিভি-বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, এখন টিভি ও বাসসের ঘটনা অশুভ সংস্কৃতির আভাস দিচ্ছে। একইসঙ্গে দলটি সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেছে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ শুক্রবার এক বিবৃতিতে বলেন, বাসসের প্রধান সম্পাদকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা দুঃখজনক। তার ব্যাপারে কারো যৌক্তিক অভিযোগ থাকলে তা সুরাহা করার আইনি ব্যবস্থা আছে, তার চর্চা না করে এক ধরনের মব তৈরি করে তাকে অপদস্থ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি আরও বলেন, এখন টিভিতে সরকার গঠনের দিনেই চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো একটি অশুভ আলামত। যে কারণ দেখিয়ে ছুটি দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের ব্যাখ্যা না চাওয়া, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে চাকরিচ্যুত করা অমানবিক ও স্বেচ্ছাচারী আচরণ।

বিবৃতিতে বলা হয়, আমরা উভয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সাংবাদিক মাহমুদ রাকিব, আজহারুল ইসলাম, মুজাহিদ শুভ ও বেলায়েত হোসাইনের বাধ্যতামূলক ছুটি প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন