মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩টায় এই ফোনালাপ হয়।
ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানান।
এসময় তারেক রহমান আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
