আত্মহত্যার চেষ্টা: মেঘমল্লার বসু হাসপাতালে

আত্মহত্যার চেষ্টা: মেঘমল্লার বসু হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি একসঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জুবেল কেন মেঘমল্লার বসু এই কাজ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ট্যাবলেট খাওয়ার পর অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন