দক্ষিণ সিটিতে প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশ

দক্ষিণ সিটিতে প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তার আওতাধীন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলকে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত সব প্রতিষ্ঠানের জন্য এটা বাধ্যতামূলক।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইদানীং কিছু প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলকে ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষা ব্যবহার করা হচ্ছে।

ডিএসসিসি জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলকে বাংলা ভাষায় লেখা হয়নি, সেগুলো অপসারণ করে বাংলায় প্রতিস্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন